1)"তারপর যুদ্ধ এল/রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতাে"---তারপর বলতে কী বোঝানো হয়েছে? যুদ্ধে কে 'রক্তের আগ্নেয় পাহাড়'বলা হয়েছে কেন? অথবা 'অসুখী একজন'কবিতাটির মূল বিষয়বস্তু আলোচনা করো? উত্তর:'অসুখী একজন' কবিতার কবি হলেন পাবলো নেরুদা তার বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 'অসুখী একজন'কবিতার কবি পাবলো নেরুদা প্রিয় তমাকে দরজায় দাঁড় করিয়ে রেখে অনেক দূর চলে গিয়েছিলেন|বৃষ্টিতে ধুয়ে দিল কবির পায়ের দাগ রাস্তার উপর জন্মানো ঘাস।কবির দূরে চলে যাওয়ার পর মাথার উপর পাথরের মতাে বছরগুলো নেমে এল।একটার পর একটা বছর কেটে যাওয়ার পর ভয়ংকর যুদ্ধ শুরু হল,সেকথা বোঝাতে গিয়ে কবি 'তারপর' কথাটি ব্যবহার করেছেন| ধ্বংসকারী ঝড়ের মতাে দেশে যুদ্ধ শুরু হলো৷কবি ভয়ঙ্কর অবস্থাকে ফুটিয়ে তোলার জন্য কবিতাটিতে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো ব্যবহার করেছেন। যুদ্ধের ফলে শিশু ও বাড়ির খুন হলো৷সমস্ত সমতলভূমিতে আগুন ধরে গেল।হাজার বছর ধরে শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল।...